হিলির চুরিপট্টিতে টানটান উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল
হিলি স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই এবার গড়িয়েছে সীমান্তবর্তী শহর দিনাজপুরের হিলির খেলার মাঠে। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে চুরিপট্টি ফুটবল মাঠে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দল। টানটান উত্তেজনার এক ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল সমর্থক দল।
কাতার বিশ্বকাপ বা কোপা আমেরিকা নয়, এ যেন সীমান্তবর্তী শহর হিলির চুরিপট্টি মাঠেই নেমে এসেছে এক টুকরো মারাকানা কিংবা লুসাইল স্টেডিয়াম। গতকাল বিকেলে চিরপ্রতিদ্বন্দি দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের স্থানীয় সমর্থকদের আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ।
রেফারি বাঁশি বাজাতেই যেন মাঠজুড়ে শুরু হয় তীব্র উত্তেজনা। মাঠের লড়াইয়ে কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধেই, দারুণ এক আক্রমণে প্রথমেই গোল করে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসায় তাদের স্ট্রাইকার। যদিও এই আনন্দ বেশিক্ষন স্থায়ী হয়নি। পরবর্তীতে গোল করে ব্রাজিল সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসায় তাদের স্ট্রাইকার। ১-১ সমতায় ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি পায় সেলেসাও'রা।
দু'দলের সমর্থকরাই তাদের দল বিজয়ী হওয়ার আশাবাদ করলেও হেরে যাওয়ায় ভেঙ্গে পড়েন আর্জেন্টিনা ভক্তরা। এদিকে এমন খেলায় দায়িত্ব পালন করতে পেরে খুশি রেফারি।
জয় কিংবা পরাজয় ছাপিয়ে এই আয়োজন হিলির ফুটবল প্রেমীদের মাঝে এক অপূর্ব সম্প্রীতি ও বাঁধভাঙা আনন্দের খোরাক জুগিয়েছে, এমনটাই মনে করছেন স্থানীয়রা।
/এআই