×
Logo

সারাদেশ

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় বিসিবির উদ্বেগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩৮ এএম

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় বিসিবির উদ্বেগ

ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান ক্রিকেট বোর্ডের।   

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে ঘটে এই ঘটনা।

ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন নাঈম। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই অফ স্পিনার। 

নাঈম হাসানের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে চেক করা হয়, পরবর্তীতে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্তা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

/এএন

Logo