×
Logo

খেলাধুলা

প্যারাগুয়ের জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:০২ এএম

প্যারাগুয়ের জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

ফিফা বিশ্বকাপে 'ডি' গ্রুপের খেলায় নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে মরিসিও পচেত্তিনোর দল। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম প্রতিপক্ষের জালে ৪টি গোল করার কীর্তি গড়ল দলটি। 

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে আতিথ্য দেয় যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৭ম মিনিটে আক্রমণে যায় স্বাগতিকরা। মার্কিন ফরোয়ার্ডদের বাধা দিতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেন সাও পাওলোতে খেলা প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়ান বোবাডিলা।

এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তৃতীয় গোলটিও করেন তিনি।

তিন গোল হজমের পর একটি শোধ দেয় প্যারাগুয়ে। ম্যাচের ৭৩তম মিনিটে গোলটি করেন হুলিও এনসিসো। শেষ দিকে ম্যচের যোগ করা সময়ে আরও একটি দুর্দান্ত গোল করেন জন রেইনা। এতে ৪-১ এ জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এর আগে বিশ্বকাপ ইতিহাসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের সেই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল মার্কিনরা। প্রায় এক শতাব্দী পর ফের বিশ্বকাপের মঞ্চে যেন ইতিহাসের পুনরাবৃত্তিই ঘটালো যুক্তরাষ্ট্র।

/এমএইচআর

Logo