ফিফা বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে স্বাগতিক কানাডার বিপক্ষে লিড নিয়ে প্রধমার্ধ শেষ করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। দলের হয়ে গোল করেছেন জোভো লুকিচ।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি। প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করে কানাডা।
ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল বসনিয়া। বেশ কয়েকবার গোলের জন্য শটও নেয় তারা। তবে ফলাফল আসে ম্যাচের ২১তম মিনিটে।
কর্ণার থেকে সিয়াদ কোলাশিনাতসের কাছ থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে কানাডার জালে পাঠিয়ে দেন লুকিচ।
চোটের কারণে পুরোপুরি ফিট না থাকায় এদিন কানাডার একাদশে রাখা হয়নি বায়ার্ন মিউনিখ তারকা আলফনসো ডেভিসকে। স্বাগতিকদের আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন জুভেন্টাস ফরোয়ার্ড জনাথন ডেভিড। অপরদিকে, বসনিয়ার শুরুর একাদশেও দেখা যায়নি শালকে ০৪'র অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোকে।
/এমএইচআর