×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলেন মার্কোস সেনেসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:৩৮ এএম

বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলেন মার্কোস সেনেসি

ফাইল ছবি

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র কয়েকটা দিন বাকি। মঙ্গলবার (১৬ জুন) আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ডান পায়ের পেশির চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। 

আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের পরীক্ষা-নিরীক্ষা শেষে বালের্দির অফিশিয়াল বদলি হিসেবে টটেনহ্যামের ডিফেন্ডার মার্কোস সেনেসিকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

গত ২৪ ঘণ্টায় ফ্রি ট্রান্সফারে টটেনহ্যাম হটস্পারে যোগ দেওয়ার পরদিনই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। ইতালির হয়ে খেলার সুযোগ থাকলেও আর্জেন্টিনার জার্সিকে বেছে নেওয়া সেনেসি ইতিমধ্যেই মিসৌরির কানসাস সিটিতে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

/এএ

Logo