×
Logo

খেলাধুলা

মেক্সিকোতে পৌঁছেছে ইরানের বিশ্বকাপ দল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:১১ এএম

মেক্সিকোতে পৌঁছেছে ইরানের বিশ্বকাপ দল

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধাবস্থার মাঝেই মেক্সিকোর তিজুয়ানায় এসে পৌঁছেছে ইরান ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পরে এই শহরে পৌঁছায়। শহরটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর বিপরীতে সীমান্তের ওপারে অবস্থিত।

চরম রাজনৈতিক উত্তেজনায় শেষ মুহূর্তে ফুটবলাররা মার্কিন ভিসা পেলেও, প্রধান প্রশাসনিক কর্মকর্তাদের ভিসা দেয়নি ওয়াশিংটন। ফলে অ্যারিজোনার মূল বেস ক্যাম্প বাতিল করে, মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় আস্তানা গেড়েছে ইরান। 

ইরান ফুটবল দলকে আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা নিয়ে সমস্যা হতে পারে, এই চিন্তায় তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার কথা বলে।

পরে যুক্তরাষ্ট্র তাদের সব খেলোয়াড়কে ভিসা দেয়, তবে দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফ (যেমন ম্যানেজমেন্ট ও প্রশাসনিক লোকজন) ভিসা পাননি।

‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।

/এসআইএন

Logo