×
Logo

খেলাধুলা

টেনিস

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা জভেরেভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৪৬ এএম

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা জভেরেভ

সব বাধা আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রোমাঞ্চে ঠাসা ৫ সেটের মহানাটকীয় ফাইনালে জিতে ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা হলেন আলেক্সান্ডার জভেরেভ।

রোববার (৭ জুন) পুরুষ এককের ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোল্লিকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই জার্মান তারকা। ৪১ বারের চেষ্টায় ২৯ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন জভেরেভ।

প্রথম সেটে ৬-১ ব্যবধানে জভেরেভের দাপুটে শুরুর পর, ৪-৬ ও ৬-৭ ব্যবধানে দুটি সেট জিতে দারুণ লড়াই জমান কোবোল্লি।

ক্র্যাম্প আর ডাবল ফল্টের ধাক্কা সামলে জভেরেভ বাকি দুটি সেট জেতেন ৬-৪ এবং ৬-১ ব্যবধানে। তিন তিনবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল হারের ক্ষত ভুলে, নিজের স্নায়ুর চাপকে জয় করে অবশেষে ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি উঁচিয়ে ধরলেন এই জার্মান তারকা।

ম্যাচ শেষে ক্লে-কোর্টে শুয়ে জভেরেভের এই বাঁধভাঙা কান্না যেন এক আজন্ম স্বপ্নপূরণের গল্প। এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে দীর্ঘ জার্মানদের ৩০ বছরের খরা কাটালেন জভেরেভ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে কিংবদন্তি বরিস বেকারের পর প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম জেতার কীর্তি গড়লেন তিনি। এর আগে তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে রানারআপের ট্রফি নিয়েই বাড়ি ফিরতে হয়েছিল জভেরেভকে।

/এমএইচআর

Logo