×
Logo

খেলাধুলা

বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডে শর্ট কোর্স করছেন কামাভিঙ্গা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডে শর্ট কোর্স করছেন কামাভিঙ্গা

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা 'না' পেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন ফ্রান্সের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। রিয়াল মাদ্রিদ তারকা কামাভিঙ্গা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস রিলেটেড একটি শর্ট কোর্স করছেন।

২০২২ কাতার বিশ্বকাপে, খেলেছিলেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।এবারও আশায় ছিলেন ফ্রান্সের হয়ে প্রতিনিধিত্ব করার। তবে, রিয়াল মাদ্রিদে এবারের মৌসুমটা ভালো না হওয়ায়  দিদিয়ের দেশম তাকে বিবেচনা-ই করেননি।

পড়াশোনার বিষয়ে কামাভিঙ্গা নিজেও জানিয়েছেন, হার্ভার্ডে এই কয়েকদিন ছিল শেখা ও নিজের উন্নতির অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দেখা যায়, তিনি সেখানে খুব ভালো সময় কাটাচ্ছেন।

আগামী ১৬ জুন, সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ‘আই’ গ্রুপে রয়েছে ফ্রান্স। পরবর্তী দুই ম্যাচে ইরাক ও নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ফরাসিরা।

/এআই 

Logo