×
Logo

খেলাধুলা

ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে স্কটল্যান্ডে শোকসভা-মোমবাতি প্রজ্বালন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:০১ পিএম

ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে স্কটল্যান্ডে শোকসভা-মোমবাতি প্রজ্বালন

স্কটল্যান্ডের জাতীয় স্টেডিয়ামের সামনে ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও শোকসভা করেছে স্কটিশ মানবাধিকার কর্মীরা। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

শুক্রবার (৫ জুন) গ্লাসগোতে, হ্যাম্পডেন পার্ক স্টেডিয়ামের প্রধান প্রবেশপথের সামনে, এ কর্মসূচির আয়োজন করে ‘রেড কার্ড গ্লাসগো’ নামের একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ। এতে স্মরণ করা হয় ইসরায়েলি হামলায় নিহত শত শত ফিলিস্তিনি ফুটবলারকে।

একই সময়ে নির্ধারিত ছিল স্কটল্যান্ড নারী ফুটবল দলের ইসরায়েলের বিপক্ষে ম্যাচ, যা অনুষ্ঠিত হয় হাঙ্গেরিতে দর্শকশূন্য স্টেডিয়ামে।

গ্রুপটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা স্টেডিয়ামের সামনে ফুলের তোড়া রাখছেন, পাশাপাশি ফিলিস্তিনের জার্সি ও স্কার্ফ ঝুলিয়ে দেন। এ সময় তারা নিহত ফিলিস্তিনি খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন।

/এআই 

Logo