×
Logo

খেলাধুলা

সান মারিনোর বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ টমাস ডুলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:২৪ এএম

সান মারিনোর বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ টমাস ডুলি

ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে গিয়েই জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ জুন) রাতে সেরাফাল্লে স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে টমাস ডুলির দল। দলের এই পারফরম্যান্সে খুবই খুশি নতুন কোচ টমাস ডুলি।

বিশেষ করে মাঠে হাজার হাজার প্রবাসি বাংলাদেশির উপস্থিতি মন ছুয়ে গেছে পুরো দলের জানিয়েছেন এই আমেরিকান। তবে জয় পেলেও; ফার্স্ট টাচ, সহজেই বলের নিয়ন্ত্রণ হরানোর মতো বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছেন টমাস ডুলির।

মূলত, ফিফা র‍্যাঙ্কিংয়ে সবার নিতে ২১১ তে অবস্থান সান মারিনোর। প্রশ্ন উঠতে পারে, এই দলের বিপক্ষে ১৮১ নম্বরে থাকা বাংলাদেশের ২-১ গোলের জয় আবার এমন কী? তবে, যারা ফুটবলের সেভাবে খোঁজ রাখেন না তাদের এমন প্রশ্ন কারাটা অমূলক নয়।

তাইতো সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়টাকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই। যার ফলে ম্যাচ শেষে স্টেডিয়ামের দর্শক, ফুটবল এক্সপার্ট থেকে শুরু করে সবাই খুশি জামাল-হামজাদের জয়ে। যে তালিকায় আছেন নতুন কোচ ডুলিও।

ডুলি বলেন, 'প্রথমার্ধের ১০-১৫ মিনিট পর আমরা গুছিয়ে ফুটবল খেলতে শুরু করি, কিছুটা গতি ব্যবহার করি এবং সুযোগও তৈরি করি। সব মিলিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি অত্যন্ত খুশি। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো ফুটবল খেলেছি। তবে আবারও বলছি, ইউরোপের মাটিতে এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। সান মারিনো মোটেও দুর্বল দল নয়, তারা ফিজিকালি খুবই শক্তিশালি। সত্যি বলছি ড্র করলেও খুশি থাকতাম আমি। জয় পেয়েছি, খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে।'

তবে এটাও সত্যি বাংলাদেশ দল বেশ কিছু ভুল করেছে। এই ম্যাচে লাল সবুজরা অন্তত ৩-৪টি গোল দিতে পারতো। কিন্তু পুরনো ফিনিসিং ব্যথতা আবারো চোখে পড়েছে। গোল পোস্টে মিতুল মারকা ভালো কিছু সেভ করলেও, যথা রিতি করেছেন ব্লান্ডারও। উন্নতির প্রয়োজন স্পষ্ট।

কোচ বলেন, 'ভুল গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্য ম্যাচটি আবারও দেখতে হবে। গোল করার জন্য আমাদের অনেক বেশি সুযোগের প্রয়োজন হয়। আমাদের ফার্স্ট টাচ মাঝে মাঝে ঠিকঠাক হয় না। তাই আমি দলের সাথে অনুশীলনের পাসিং এবং রিসিভিং নিখুঁত করার ওপর জোর দিচ্ছি। রক্ষণভাগ থেকে বল নিয়ে ওপরে ওঠার সময় আমরা সহজেই অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, যা কোনো ভাবেই কম্য নয়।

সবকিছু ছাপিয়ে সান মারিনোতে বাংলাদেশে দর্শক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে থাকা হাজার হাজার প্রবাসি ছিলেন মাঠে। মনে হচ্ছিলো ঢাকার কোন মাঠে ম্যাচ খেলছেন হামজারা।

ডুলি বলেন, 'আমি সবসময় বলি এবং বিশ্বাস করি যে, বাংলাদেশের লক্ষ লক্ষ সমর্থক রয়েছে এবং তারা প্রত্যেকেই ফুটবল বোঝে, তারা যেন একেকজন কোচ! ম্যাচের আগেও আমরা এটি নিয়ে কথা বলেছিলাম যে, ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪,০০০ মানুষ শুধু আমাদের খেলা দেখতে এখানে এসেছেন; চলো আমরা তাদের মুখে হাসি ফোটাই। তাদের জন্য কঠোর পরিশ্রম করি। একটি জয়ের আনন্দ নিয়ে যেন বাড়ি ফিরতে পারে তারা।'

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই জয় পাওয়ার বিরল তালিকায় নাম লিখিয়েছেন টমাস ডুলি।

/এমএইচআর

Logo