×
Logo

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:২১ পিএম

২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে পর্দা উঠছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'— ফিফা বিশ্বকাপ-২০২৬-এর। ইতিহাসের বৃহত্তম ৪৮ দলের এই মহাযজ্ঞকে ঘিরে বরাবরের মতোই অন্যরকম এক উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে। জার্সি, পতাকার প্রস্তুতি তো চলছেই, তবে বিশ্বমঞ্চের এই চরম উত্তাপের একটি মুহূর্তও যেন মিস না হয়, সেজন্য আপনার জানা থাকা চাই প্রিয় দলের প্রতিটি ম্যাচের সঠিক সময়।

বাংলাদেশি ফুটবল ভক্তদের এই সুবিশাল উন্মাদনাকে আরও সহজ ও উৎসবমুখর করে তুলতে যমুনা টিভির পক্ষ থেকে রইল একটি ছোট্ট উপহার। সম্পূর্ণ বাংলাদেশি সময় অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এবারের বিশ্বকাপের পূর্ণাঙ্গ ফিক্সচার।

আপনার প্রিয় দল কবে, কখন, কার মুখোমুখি হচ্ছে— তা এক নজরে দেখে নিতে এবং যে কোনো সময় অফলাইনে চেক করতে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন বিশ্বকাপের চূড়ান্ত সূচি।

[বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ডাউনলোড করুন এখান থেকে]

/এনএ 

Logo