×
Logo

খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে নিজেদের মাঠে ইরাকের সাথে ড্র করলো স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:২৯ এএম

প্রস্তুতি ম্যাচে নিজেদের মাঠে ইরাকের সাথে ড্র করলো স্পেন

আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি বা মহড়ার ম্যাচে বড় ধরনের ধাক্কা খেল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ঘরের মাঠে খেলতে নেমেও মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশদের।

বৃহস্পতিবার (৪ জুন) স্পেনের লা করুনায় অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের হয়ে বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তরেস দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ইরাকের হয়ে সমতা টানেন লেফট-ব্যাক মের্কাস দস্কি।

ম্যাচের অষ্টম মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন। তবে স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়েনার জোরালো শট অত্যন্ত ক্ষীপ্রতার সাথে রুখে দেন ইরাকি গোলরক্ষক আহমেদ বাসিল। তবে ম্যাচের ১৬তম মিনিটে আর শেষ রক্ষা হয়নি। মাঝমাঠ থেকে বল পায়ে একক নৈপুণ্যে ছুটে গিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক বাঁ পায়ের শটে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফেরান তরেস। 

খেলার প্রথম ২৫ মিনিটে মাত্র ২৫ শতাংশেরও কম সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল ইরাক। কিন্তু প্রথম কাউন্টার অ্যাটাক থেকেই বাজিমাত করে তারা। ম্যাচের ২৭তম মিনিটে স্পেনের রক্ষণভাগ ভেঙ্গে দিয়ে দুর্দান্ত এক গোল করে ইরাককে সমতায় ফেরান লেফট-ব্যাক মের্কাস দস্কি। বাকি সময়ে শত চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী মঙ্গলবার (৯ জুন) আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে স্প্যানিশরা। এরপর আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে লড়াই দিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের মূল অভিযান শুরু করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

/এএ 

Logo