×
Logo

খেলাধুলা

রাতে ম্যানইউ-লিভারপুল মহারণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

রাতে ম্যানইউ-লিভারপুল মহারণ

রাতে মুখোমুখি হচ্ছে বড় বড় সব ক্লাব। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লিভারপুল, টটেনহামের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। পয়েন্ট হারালেই হারাতে হবে লিগ, এমন সমীকরণে লা-লিগায় এসপানিওলের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ।

রোববার (৩ মে) আলাদা আলদা ম্যাচে মাঠে নামবে দলগুলো।

ইপিএলে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

তার আগে সন্ধ্যা ৭টায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে বোর্নমাউথ। একই লিগে রাত ১২টায় টটেনহামের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা।

অপরদিকে, স্প্যানিশ লা লিগায় রাত ১টায় এসপানিওলের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার টানা দ্বিতীয় লা লিগা জয়ে বাধা দিতে এস্পানিওলের মাঠে অবশ্যই জিততে হবে লস ব্লাঙ্কোসদের।

ইতালিয়ান সিরি ‘আ’-তে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে এসি মিলান, য়্যুভেন্টাস ও ইন্টার মিলান।

/এমএইচআর

Logo