×
Logo

খেলাধুলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ওয়ানডে সিরিজ

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কার মেয়েরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কার মেয়েরা

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল সফররত শ্রীলঙ্কা নারী দল।

রাজশাহীতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন শ্রীলঙ্কান নারীরা। দলটার অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩ উইকেটে বাংলাদেশ নারী দল অলআউট ১৬৫ রানে। অধিনায়ক জ্যোতি করেন সর্বোচ্চ ৫৮ রান। আর শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ২৫ রান।

১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক আতাপাত্তু খেলেন ৩৯ বলে ৪০ রানের ইনিংস। এছাড়া, ৪০ রান করেন করুনারত্নে ও ৫০ আসে সামারাবিক্রমার ব্যাট থেকে। এদের দুজনের ৭৭ রানের জুটিতেই মূলত ম্যাচের মোড় ঘুরে যায়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাহিদা আক্তার। সুলতানা খাতুন ও রিতু মনি শিকার করেন একটি করে উইকেট।

আগামী শনিবার (২৫ এপ্রিল) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।

/এএম

Logo