ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউসের একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
শনিবার রাতে ঘরের মাঠে শুরু থেকেই ইউনাইটেডকে চাপে রাখে চেলসি। আক্রমণভাগের ব্যর্থতা আর পোস্টের বাধায় গোলবঞ্চিত হয় তারা। ম্যাচের শুরুতেই এস্তেভোঁর শট পোস্টে লাগলে হতাশ হয় স্বাগতিক শিবির।
চেলসির ২১ শটের বিপরীতে ইউনাইটেডের আক্রমণ ছিল মাত্র চারটি। তবে ৪৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্রুনো ফার্নান্দেসের পাসে গোল করে ব্যবধাণ গড়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস। এই এক গোলেই মূল্যবান ৩ পয়েন্ট নিশ্চিত হয় ক্যারিক বাহিনীর। ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে বড় এক ধাপ এগিয়ে গেল ইউনাইটেড; অন্যদিকে হারের বৃত্তে আটকে ষষ্ঠ স্থানেই রইলো চেলসি।
/এসআইএন