×
Logo

খেলাধুলা

স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিএমপি গুলশান বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম

স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিএমপি গুলশান বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান বিভাগ কর্তৃক স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা বলেন, “সুস্থ থাকতে খেলাধুলা করি, মাদক বর্জন করে সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ কর্তৃক মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সাততলা ও বড়াইল এলাকা কেন্দ্রিক বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত জনগণ উপভোগ করেছে। 

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলামসহ অন‍্যান‍্যরা উপস্থিত ছিলেন।

/এসআর 

Logo