ইউরোপিয়ান লিগ
ফের রিয়ালের হোঁচট, জয় পেয়েছে রোমা-ওয়েস্ট হ্যাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম
স্প্যানিশ লা লিগায় জিরোনার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসকে বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট হ্যাম। ইতালিয়ান সেরি-আ'তে পিসা এসসির বিপক্ষে জয় পেয়েছে রোমা।
শুক্রবার (১০ এপ্রিল) নিজ নিজ লিগে মাঠে নামে দলগুলো।
লা লিগায় আগের ম্যাচে হারের মুখ দেখা রিয়াল মাদ্রিদ এই ম্যাচেও বের হতে পারেনি হতাশার বৃত্ত থেকে। ঘরের মাঠ বার্নাব্যুতে পুরো ম্যাচই দাপটের সাথে খেলে রিয়াল। ১৭টি শট এবং ৯টি গোলমুখে শট নিয়েও জালের রাখতে পারে মাত্র একবার। ৫১ মিনিটে গোলটি করেন ফেদ্রিকো ভালভার্দে। ৬২ মিনিটে পয়েন্ট টেবিলের ১২নম্বরে থাকা জিরোনার হয়ে সমতায় ফেরান লামা।
ইপিএলে ৪-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের ১৭তম অবস্থানে উঠে এসেছে অবনমন শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যাম। এই হারে ২০ দলের ইপিএলে লিগ টেবিলে একেবারে তলানিতে পড়ে রইল উলভস। আর সেরি-আ'তে দনিয়েল মালেনের হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পেয়েছে রোমা।
/এমএইচআর