×
Logo

খেলাধুলা

পিএসএলের মাঠে আজ বাংলাদেশিদের মিলনমেলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

পিএসএলের মাঠে আজ বাংলাদেশিদের মিলনমেলা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ বাংলাদেশিদের মিলনমেলা। এক ম্যাচেই থাকছেন ৫জন বাংলাদেশি। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্স মুখোমুখি হবে নাহিদ-শরীফুলদের পেশোয়ার জালমির।

পেশোয়ার জালমি স্কোয়াডে আছেন তিন বাংলাদেশি। নাহিদ রানা, শরীফুল ইসলাম ম্যাচ খেললেও এখনো সুযোগ মেলেনি তানজিদ হাসান তামিমের। রানা, শরীফুল সবশেষ ম্যাচে ছিলেন দুর্দান্ত। শরীফুলের এক উইকেটের বিপরীতে চার ওভারে ৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন রানা। তাদের নৈপুণ্যেই সেই ম্যাচট জিতেছিল পেশোয়ার জালমি।

এদিকে গত ম্যাচে উইকেটশূন্য থাকা মোস্তাফিজুর রহমানও আসরজুড়ে ভালো করছেন। সাত ইকোনমিতে ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন দ্য ফিজ, লাহোর কালান্দার্সের মোস্ট ইকোনমিক্যাল বোলারও কাটার মাস্টার।

আগের ম্যাচে ইনজুরির জন্য খেলতে না পারা পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ফিরতে পারেন। সবশেষ ম্যাচে দারুণ একটা ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার।

/এমএইচআর

Logo