×
Logo

খেলাধুলা

খুলনা-বগুড়া-ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ এএম

খুলনা-বগুড়া-ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি

খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস চেয়ারম্যান চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই সিদ্ধান্তের কথা জানান।

রফিকুল ইসলাম বাবু জানান, এই মাঠগুলো সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নিচ্ছে বিসিবি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২০০৬ সালে শেষবার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ছিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর ফতুল্লার শহীদ রিয়া গোপ স্টেডিয়াম (সাবেক খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম) মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৪ সালের এশিয়া কাপে। এরপর গত এক দশক ধরে বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে।

/এসআইএন

Logo