×
Logo

খেলাধুলা

বাংলাদেশ ফুটবল লিগ

ঢাকা ডার্বি: দুপুরে মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

ঢাকা ডার্বি: দুপুরে মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে ঐতিহ্যের লড়াইয়ে আজ আবাহনী লিমিটেডের প্রতিদ্বন্দ্বীতা করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

১৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা আবাহনীর জন্য আজকের ম্যাচটি শিরোপার দৌড়ে টিকে থাকার মিশন। অন্যদিকে, মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য লড়াইটা এখন আরও নেমে না যাওয়ার পরীক্ষা।

প্রথম পর্বের দেখায় আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছিল মোহামেডান। তবে পয়েন্ট তালিকার অবস্থার কারণে মানসিকভাবে পিছিয়ে থাকবে সাদা-কালো'রা।

এদিকে, সুলেমান দিয়াবাতে ও এমেকা থাকলেও চোটের কারণে আবাহনীর হয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রুনোর খেলার সম্ভাবনা কম।

/এমএইচআর

Logo