×
Logo

খেলাধুলা

পিএসএল

বাবর-মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ের পর নাহিদ রানার দুর্দান্ত বোলিং, রেকর্ড গড়ে জিতল পেশোয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ এএম

বাবর-মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ের পর নাহিদ রানার দুর্দান্ত বোলিং, রেকর্ড গড়ে জিতল পেশোয়ার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টাইগার পেসার নাহিদ রানার জ্বলে ওঠার দিনে করাচি কিংস'কে ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। দলের পক্ষে শতক তুলে নেন লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। রানের হিসাবে এটিই টুর্নামেন্টটির ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় জয়। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও বাবর আজমের ৮৭ রানের ইনিংসে ৩ উইকেটে ২৪৬ রান তোলে জালমি বাহিনী। ৫২ বলে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মেন্ডিস।

এরপর জয়ের জন্য বাকি কাজ সারেন নাহিদ রানা ও দুই স্পিনার ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিম। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় ডেভিড ওয়ার্নারের করাচি।

টাইগার পেসারের গতিতে প্যাভিলিয়নে ফেরেন সাদ বেগ, খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পা। ৪ ওভার বোলিং করে এক মেইডেন'সহ মাত্র ৭ রান খরচ করেন নাহিদ।

উল্লেখ্য, চলতি মৌসুমে ৪ ম্যাচে এটি পেশোয়ারের তৃতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

/এমএইচআর

Logo