×
Logo

খেলাধুলা

জার্মানওয়ালের কাছেই কি হেরেছে রিয়াল মাদ্রিদ?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

জার্মানওয়ালের কাছেই কি হেরেছে রিয়াল মাদ্রিদ?

বয়স ৪০ বছর! জার্মানওয়াল নামে ফ্যানদের কাছে বেশ পরিচিত বায়ার্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল নয়্যার। বলা যায়, গত রাতে রিয়াল মাদ্রিদকে অনেকটা একাই সামাল দিয়েছেন এই গোলকিপার। ম্যাচটিতে একের পর এক সেভ করে 'অবিশ্বাস্য' এক পারফরম্যান্স দিয়েছেন তিনি। 

ম্যাচের ১৫ মিনিটে, এমবাপ্পের গোল থামিয়ে শুরু করেন 'অবিশ্বাস্য' পারফরম্যান্স।  ঠিক ২ মিনিট পর, ভিনিসিউস জুনিয়রের বাঁকানো শট ফিরিয়ে দেন নয়্যার। সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত মাদ্রিদ ফ্যানরা তখনও বুঝে উঠতে পারেননি নয়্যার কী করতে চলেছেন!

তবে, শুধু নয়্যার নয়, দল হিসেবে বায়ার্ন মিউনিখের 'পাস অ্যান্ড মুভ' ফুটবলও প্রশংসার দাবিদার। বিশেষকরে, ম্যাচের ৪০ মিনিটে, লুইজ ডিয়াজের গোল এবং বিল্ডাআপ এক কথায় 'মনোমুগ্ধকর'। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্ষুধার্ত বায়ার্ন। আর সেজন্যই, ৪৫ মিনিট ২১ সেকেন্ডের মধ্যে পাসিং ম্যাজিক আর কেইনের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেয় বায়ার্ন। কেইনের গোল দেখে ধারাভাষ্যকার বলেই ফেললেন 'ডেড আই'। 

ফিরে আসা যাক জার্মানওয়ালের কাছে। ম্যাচের ৬০ মিনিটে, বায়ার্ন ডিফেন্ডারের ভুলে ওয়ান-টু-ওয়ান পেয়েও গোল করতে ব্যর্থ ভিনিসিউস জুনিয়র। কারণওপর প্রান্তে যে দাঁড়িয়ে আছেন জার্মানওয়াল!

এরপর ম্যাচের ৬৫ মিনিটে এমবাপ্পের 'সিউর শট' আবার ফিরিয়ে দিলেন ম্যানুয়েল নয়্যার। আবারও ধারাভাষ্যকার বলে বসলেন, 'হিউজ হ্যান্ড ফ্রম ম্যানুয়েল নয়্যার'। বলটি ফিরিয়ে দেয়ার পর এমবাপ্পের চেহারা দেখেই বলাই যাচ্ছিলো, ম্যাচটি আসলে কার নিয়ন্ত্রণে। তবে, সেই এমবাপ্পেই কিছুক্ষণ পরেই গোল করে মাদ্রিদ শিবিরে কিছুটা সস্তি নিয়ে আসেন। 

দল হিসেবে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের পারফরম্যান্স মোটেই খারাপ ছিল না। তারপরও ২-১ গোলের হার নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ শেষ করেছে লস ব্লাঙ্কোসরা। 

'ইট জাস্ট নট দেয়ার ডে'। কারণশেষের হাসিটা হেসেছেন ম্যানুয়েল নয়্যারই, দ্য গ্রেট জার্মানওয়াল!     

/এআই 

Logo