×
Logo

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগ: রাতে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো-বার্সা, লিভারপুল-পিএসজি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

চ্যাম্পিয়ন্স লিগ: রাতে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো-বার্সা, লিভারপুল-পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত একটায় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। আর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে লিভারপুলের বিপক্ষে। 

এর মধ্যে ক্যাম্প ন্যুয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। দুই দলের ২৫০ দেখায় ১১৫টি ম্যাচ জিতেছে বার্সা, অ্যাটলেটিকোর জয় ৭৮ ম্যাচে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে অ্যাটলেটিকো। ৪ দেখায় দুই জয় তাদের। এক ম্যাচ জিতেছে বার্সা, অন্যটা হয়েছে ড্র। সবশেষ দেখায় ২-১ গোলে জিতেছে কাতালানরা, যদিও সেটা ছিল লা-লিগার ম্যাচ।

এদিকে, ঘরের মাঠে লিভারপুলকে আতিথ্য দেবে প্যারিস সেন্ট জার্মেই। এর আগে চারবার একে অন্যের মুখোমুখি হয় দুই দল। দুটি দলই জিতেছে ২টি করে ম্যাচ।

গত মৌসুমে রাউন্ড অব সিক্সটিনে দুই দলের সবশেষ দেখা হয়েছিল। সেইবার ১ম লেগে ১-০ গোলে জিতেছিল লিভারপুল, দ্বিতীয় লেগে ১-০ গোলে জেতার পর টাইব্রেকারে জিতে পরের রাউন্ডে যায় পিএসজি। পরে দলটা চ্যাম্পিয়নও হয়।

/এমএন

Logo