সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ যেন ঘরের মাঠের দলগুলোর জন্য দুঃসময়ের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল হেরেছে ২-১ গোলে।
ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে রাখার চেষ্টা করে বায়ার্ন। কে বলবে, বাভারিয়ানদের বিপক্ষে সবশেষ ৯ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি নিয়ে মাঠে নেমেছিল দলটা। ম্যাচের ৫ ও ৯ মিনিটে দারুণ দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বায়ার্ন, ২৮ মিনিটে আরেকটা সুযোগ মিস করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে অন্তত দুইটা সুযোগ মিস করেন রিয়ালের কিলিয়ান এমবাপে।
ম্যাচের ৪১ মিনিটে আসে সেই কাংক্ষিত সময়। অসাধারণ এক গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লুইস দিয়াজ। প্রথমার্ধ যেখানে শেষ করেছিল, সেখান থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করে বায়ার্ন।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ সেকেন্ডের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুন করেন ইংলিশ সুপারস্টার হ্যারি কেইন। এরপর ৭৫ মিনিটে, এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। তবে ম্যাচের বাকি সময়ে না রিয়াল পারেনি সমতা ফেরাতে, না বায়ার্ন পেরেছে ব্যবধান বাড়াতে। আগামী ১৫ এপ্রিল রাতে বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে রিয়াল।
/এআই