×
Logo

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল

রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম

রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১'টায় মাঠে গড়াবে খেলাটি। 

তবে এই মহারণের আগে মাঠের কৌশলের চেয়েও বেশি আলোচনায় ফুটবলারদের সামাজিক দায়বদ্ধতা। সংবাদ সম্মেলনে বর্ণবাদ নিয়ে লড়াকু বার্তা দেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। ইয়ামালের মতো তরুণদেরও এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

কিন্তু কোনো নির্দিষ্ট দেশের ওপর তার ক্ষোভ নেই ভিনির। লড়াইটা কেবল কুসংস্কারাচ্ছন্ন একদল মানুষের বিরুদ্ধে। স্পেনের স্বপ্নের ক্লাবে থাকার মেয়াদটা আরও দীর্ঘ করতে চান তিনি। 

মাঠের ফুটবলে গোল খরায় ভুগলেও কোচ আলভারো আরবেলোয়া পূর্ণ আস্থা রাখছেন এই ফরওয়ার্ডের ওপর। অন্যদিকে রিয়ালের জার্সিতে এমবাপ্পের জাদু দেখার অপেক্ষায় পুরো বার্নাব্যু।

একদিকে ভিনিসিয়ুসের লড়াই বর্ণবাদ আর গোল খরার বিরুদ্ধে, অন্যদিকে আরবেলোয়ার ট্রাম্প কার্ড এমবাপ্পে। মঙ্গলবার রাতের বার্নাব্যু কি সাদা উৎসবের সাক্ষী হবে, নাকি বায়ার্ন দেখাবে জার্মান দাপট? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।

/এআই 

Logo