এশিয়ান গেমস হকির বাছাইপর্ব
উজবেকিস্তানের সঙ্গে ড্র বাংলাদেশের, অনিশ্চিত এশিয়ান গেমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
এশিয়ান গেমস হকির বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ে মূল পর্বে খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে লাল-সবুজদের।
থাইল্যান্ডের ব্যাংককে উজবেকিস্তানের সাথে রীতিমতো লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। একটা সময় এই দলটিকে ৮-১০ গোলে হারানো চয়ন-আমিরুলরা ম্যাচজুড়ে ছিলেন নিষ্প্রভ।
প্রথম কোয়ার্টারের ৭ মিনিটে গোল হজমের পর চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুলের গোলে হারের লজ্জা এড়ায় বাংলাদেশ।
প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে পয়েন্ট পাওয়ার দিনে এশিয়ান গেমসও নিশ্চিত করেছে উজবেকিস্তান।
৯ দলের বাছাইপর্ব থেকে ৬টি দল যাবে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে। সে হিসেবে বাছাইয়ে পঞ্চম বা ষষ্ঠ হয়েও চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আছে। বাংলাদেশ এখন লড়বে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের জন্য।
/এএম