×
Logo

খেলাধুলা

লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদককে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদককে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

ইউরোপীয় ফুটবলে গত রাতটি ছিল একেবারেই নাটকীয়তার উৎসব—প্রথমে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষ দিকের গোলে দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের পরাজয়ের সুযোগকে কাজে লাগিয়ে শনিবার রাতের ম্যাচে মেত্রোপলিতানোয় অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। 

লা লিগায় আক্রমণ-পাল্টা আক্রমণ আর লাল কার্ডের নাটকীয়তায় ঠাসা ম্যাচে ছিলো তুমুল উত্তেজনা। ম্যাচের ৩৯ মিনিটে সিমেওনের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে মাত্র দুই মিনিট পরেই কাতালানদের সমতায় ফেরান মার্কাস র‍্যাশফোর্ড। 

বিরতির ঠিক আগে নিকো গন্সালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে খেলা বার্সা কাঙ্ক্ষিত জয় পায় ৮৭ মিনিটের মাথায়। কান্সেলোর শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বল জালে জড়ান লেভানডোভস্কি। 

২-১ ব্যবধানের এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থানে আরও মজবুত হলো হান্সি ফ্লিকের দল।

/এএন

Logo