×
Logo

খেলাধুলা

ফাইনালের মহারণে রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

ফাইনালের মহারণে রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দু'দল।

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দু'দলই জয়ের দেখা পায়। তবে পরস্পরের মুখোমুখি ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ফাইনাল জিতে শিরোপা ধরে রাখার বিষয়ে বেশ ইতিবাচক লাল-সবুজের দল।

সেমিতে নেপালকে হারিয়ে বাংলাদেশ ও ভুটানকে হারিয়ে মেগা ফাইনালে ওঠে ভারত।

প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও নিজের শিষ্যদের প্রতি পূর্ণ আস্থা রাখছেন হেড কোচ মার্ক কক্স। আর দল হিসেবে মাঠে নেমে নতুন মাইলফলক গড়ার প্রত্যয় অধিনায়ক মিঠু চৌধুরীরর।

এর আগেও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে লাল-সবুজদের। তবে এবার দল হিসেবে খেলে মাইলফলক তৈরি করতে মরিয়া কক্স শিষ্যরা। সেই সাথে সুলিভান ব্রাদার্সের অন্তর্ভুক্তি ও গ্যালারি ভর্তি সমর্থনে শিরোপায় চোখ বাংলাদেশের।

এই টুর্নামেন্টে বাংলাদেশের অতীত সাফল্যের ইতিহাস বেশ উজ্জ্বল। ২০২৪ সালের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। যদিও ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হারের বেদনাদায়ক অভিজ্ঞতা রয়েছে, তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারের লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে থাকবে কক্সের শিষ্যরা।

/এমএইচআর

Logo