টানা তিন বিশ্বকাপে উঠতে ব্যর্থতা
পদত্যাগ করলেন ইতালির ফুটবলপ্রধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন গ্যাব্রিয়েলে গ্রাভিনা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে জাতীয় দলের ব্যর্থতায় এই সিদ্ধান্ত নেন তিনি।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে হেরে এবারের আসরে খেলার স্বপ্ন ভেঙে যায় ইতালির। এরপরই গ্রাভিনাকে সরে যাওয়ার অনুরোধ করে ইতালি সরকার।
নতুন সভাপতি নির্বাচনের জন্য আগামী ২২ জুন বিশেষ এক সভা করবে এফআইজিসি।
সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইতালি। ২০০৬ সালে চতুর্থবারের মতো বিশ্বসেরা হওয়ার পর মূলপর্বে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে আজ্জুরিরা।
এদিকে, জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান ও সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।
/এএম