রক্ত দিয়ে তাড়ানো ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
স্বার্থের বিনিময়ে একটি পক্ষ ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তবে যারা রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে তারা আর ফ্যাসিবাদকে ফিরতে দিবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায়, রাজধানীর মিন্টো রোডে, বিরোধী দলীয় নেতার বাসভবনে 'বিয়ন্ড ক্যাম্পাস লিডিং টুমরো' শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করনে সরকারের চেষ্টা শক্ত হাতে দমন করবে বিরোধী দল।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাথে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে ডাকসু-জাকসু-রাকসুসহ ৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে তরুণ নেতৃত্ব, ছাত্রসমাজের ভাবনা ও ভবিষ্যৎ রাজনীতি।
এসময় জামায়াত আমির বলেন, স্বার্থের বিনিময়ে একটি পক্ষ ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তবে যারা রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে তারা আর ফ্যাসিবাদকে ফিরতে দিবে না।
/এআই