×
Logo

রাজনীতি

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পহেলা ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির কথা জানান।

পহেলা ডিসেম্বর দুপুর ২টায় শুরু হবে এই সমাবেশ। এতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিই আজকের সভার মূল আলোচনার বিষয় ছিল বলে জানান রুহুল কবির রিজভী।

/এমএন

Logo