কেবল হাসিনার ঘোষণার কারণে ঐক্যের প্রয়োজন হলে এর দরকার নেই: আযাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় এখন যদি ঐক্য প্রয়োজন হয়, সেই ঐক্যের প্রয়োজন নেই। সত্যিকারের ঐক্য চাইলে সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সুশীল ফোরামের আয়োজনে মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, আলোচনায় থাকার জন্য এবং সরকারকে চাপে ফেলার জন্যই পতিত স্বৈরাচার বারবার ফিরে আসার কথা বলছেন। স্বাধীনতার ৫৫ বছর পর ২০২৪ সালে দেশ গঠনের যে সম্ভাবনা ছিল তা হয়নি সংস্কার এবং দৃশ্যমান বিচার না হওয়ার কারণে।
তিনি আরও বলেছেন, জিয়াউল হক ১১৫ জন হত্যা করেও ভিআইপিভাবে কারাগারে আছেন, কিন্তু পতিত সরকারের সময় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকদের কারাগারে মানবেতরভাবে রাখা হয়েছিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা কনডেম সেলে থাকার কথা, সেখানে তারা যেভাবে প্রোটোকল পাচ্ছেন এটা প্রশ্নের বিষয়।
/এমএন