×
Logo

রাজনীতি

ভারতের ইশারা ছাড়া আ.লীগ নেতারা পেট্রাপোলে বৈঠক করে কীভাবে— প্রশ্ন রিজভীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

ভারতের ইশারা ছাড়া আ.লীগ নেতারা পেট্রাপোলে বৈঠক করে কীভাবে— প্রশ্ন রিজভীর

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

ভারতের প্রত্যক্ষ সমর্থন ছাড়া পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা কীভাবে বৈঠক করছেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, দিল্লির গ্রিন সিগন্যাল ছাড়া পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠক কীভাবে সম্ভব?

এসময় দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান তিনি। বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে কোনো জায়গা হবে না।

তিনি বলেন, শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। ক্ষমতায় ফিরতে আওয়ামী লীগ রক্ত ঝরানোর রাজনীতি করছে। পাচার করা অর্থ দিয়ে নেতাকর্মীদের মাধ্যমে দেশজুড়ে অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পলাতক আওয়ামী লীগ নেতারা।

গণতান্ত্রিক নীতিতেই সরকার আওয়ামী লীগের তাণ্ডব মোকাবিলা করছে বলে জানান রিজভী। বলেন, ফ্যাসিস্টরা জনগণের বুকে গুলি চালায়; আর বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।

/এমএইচআর

Logo