×
Logo

রাজনীতি

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দিলো এনসিপি, এককভাবে লড়ার ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দিলো এনসিপি, এককভাবে লড়ার ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। 

সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম জানান, এর আগে প্রথম ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছিল দলটি। এবার দ্বিতীয় ধাপে আরও ১০০ জনের নাম প্রকাশ করা হলো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে।

এদিকে, দলটি প্রতিটি এলাকায় এককভাবে নির্বাচনে অংশ নেবে বলেও জানান সারজিস আলম।

/এমএন

Logo