×
Logo

রাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ পরিকল্পিত নাশকতার অংশ: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ পরিকল্পিত নাশকতার অংশ: রিজভী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগ পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

নানা দিক থেকে দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে দেশে স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে দেশের অনেক বুদ্ধিজীবী নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছেন বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

পাঠ্যপুস্তকে নিজেদের মনগড়া ইতিহাস তুলে ধরে স্বৈরাচার সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

/এমএন

Logo