জুলাইয়ে ছাত্রশিবির নীরব ভূমিকায় ছিলো, ঠিক একই ভাবে এখনও তারা নীরব ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের অবসর যাপনের জন্য শ্রীমঙ্গলে পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা অনেক বেশি খুশি হতেন, যদি হাসিব এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াতেন। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
লীগের ছায়াতলে শিবির নিরাপদে থাকবে উল্লেখ করে নাসির বলেন, যদি লীগ ফিরে আসে তাহলে শিবির যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই এখন শিবিরের নিরব ভূমিকা। শিবির বলবে, আপনাদের ফিরে আসতে আমরা কোন রূপ বাঁধা দেই নি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে। অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।
/এসআর