×
Logo

রাজনীতি

ইতিহাসে কোনো ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর আর ফিরেনি: আমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

ইতিহাসে কোনো ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর আর ফিরেনি: আমান

পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি। পলাতক শেখ হাসিনা কখনও ফিরে আসবে না, এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণঅধিকার পরিষদ আয়োজিত ‘৭ নভেম্বর: ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

এদিকে, বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

পাশাপাশি তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পারলে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন নুরুল হক নুর।

/এমএন

Logo