ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে তার ওপরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন হাসিব আল ইসলাম।
হাসিব আল ইসলামকে হামলাকারীরা জুলাই জঙ্গি বলে চাপাতি দিয়ে কোপাতে শুরু করে। এ ঘটনায় তার হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।
এদিকে, হামলার এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অনেককে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করতে দেখা গেছে।
/এমএন