×
Logo

রাজনীতি

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি অনুতপ্তও নন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনার বর্তমান অবস্থা অনেকটা বোকার স্বর্গে বাস করার মতো।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, 'কল্পনায় দিবাস্বপ্নে ভুগছেন শেখ হাসিনা। তিনি মনে করেছেন পার্শ্ববর্তী দেশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আর বাংলাদেশের ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। আবার এসে ফ্যাসিবাদ চালাবেন, একে ধরবেন, ওকে মারবেন।'

তিনি বলেন, 'শেখ হাসিনা ভাবছেন তার সাজানো পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে বাংলাদেশের উপর বুলডোজার চালাবেন আর উনার স্বাদের রাজত্ব আর রাজসিংহাসন তিনি ফিরে পাবেন।'

তিনি আরও বলেন, 'হেলিকপ্টার থেকে গুলি করেছেন, তবুও তাকে দেশে ফেরাবে এমন ভাবনা করছেন তিনি। আসলে উনি বোকার স্বর্গে বাস করছেন।'

/এমএইচআর

Logo