রাশেদ খাঁন
জামায়াত আমিরের বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিবো— লংমার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২ নভেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। গতকাল মিরপুর, আশুলিয়া, গাজীপুরে সেটিই হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর প্লান নিয়ে আগাচ্ছে দেশবিরোধী শক্তিগুলো। সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরেও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিলো। আর মাঝখান দিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকাপ ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়।
আগুন লাগানোর ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন সপ্রশ্ন রাখেন, আওয়ামীলীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উস্কানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিৎ নয়?
/এসআর