×
Logo

রাজনীতি

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ: জামায়াতের দুই সদস্যের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ: জামায়াতের দুই সদস্যের তদন্ত কমিটি

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা সৃষ্টির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।

এতে জানানো হয়, এই ঘটনায় দলের কেউ জড়িত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে।

কমিটির সদস্যরা হলেন– সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।

কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

/এএম

Logo