দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি: নাহিদ ইসলাম
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম
দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি; আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হোক এটা তারা চায় না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে সাংগঠনিক অগ্রগতি ও স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা প্রণয়নে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
নাহিদ বলেন, স্বৈরাচারকে যদি আমরা প্রথমেই রুখে দিতে না পারি, প্রতিরোধ করতে না পারি, তাহলে আমাদেরকে ভুগতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগকে ২০০৮ সালের পরে প্রথমেই প্রতিরোধ করা যায়নি বলেই তারা বাংলাদেশে একটা ফ্যাসিজম কায়েম করে ১৬ বছর চলছে। বিএনপি এখন একই স্টাইলে আগাচ্ছে।
নাহিদ অভিযোগ করেন, দেশে প্রচুর দমন-পীড়ন চলছে। কেউ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে না। এছাড়া, সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। এসময় শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
/এএন