×
Logo

রাজনীতি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি

সৌদি আরবে কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশের দুই নাগরিক নজরুল ও সুইটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তিনি বলেন, তারা ব্যভিচার করেছে দাবি করা হলেও এর আসল কারণ প্রকাশ করা হচ্ছে না। এই অবহেলার সঠিক কারণ খুঁজে বের করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে প্রবাসীদের অধিকার ও সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ ক্বাফী রতন অভিযোগ করেন, বাংলাদেশের অনেক নারী সৌদি আরব থেকে গর্ভবতী হয়ে দেশে ফিরে এসেছে। এর জবাব সৌ‌দিকে দিতে হবে। যদি ব্যভিচারের জন্য বিচার হয়, তাহলে সৌদি আরবের অনেক পুরুষের গলায়ও দড়ি পড়ার কথা।

সরকার এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ না নিলে বাম গণতান্ত্রিক জোটকে সাথে নিয়ে সৌদি দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন সিপিবির সাধারণ সম্পাদক।

/এএম  

Logo