সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৮ এএম
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সাক্ষৎকার।
এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে জানানো হয়— ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন ৭৯ জন, আর মনোনয়নপত্র জমা দেন ৬৯ জন।
এদিন সন্ধ্যার পরপরই গুলশান কার্যালয়ে হাজির হন তারা। পরে প্রধানমন্ত্রী প্রত্যেকের বক্তব্য শোনেন। সাক্ষাৎকার শেষে ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ বলেন, মনোনয়ন দেয়ার ক্ষেত্রে মেধা, দলের প্রতি একাগ্রতা, কথা বলার দক্ষতা ও মেধাগত যোগ্যতা বিবেচনায় নেয়া হবে।
আগামী ২-১ দিনের মধ্যে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান ভারপ্রাপ্ত মহাসচিব।
/এমএইচআর