×
Logo

রাজনীতি

পরাজিত শক্তি দূর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

পরাজিত শক্তি দূর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়: রিজভী

পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে। তারা দূর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এসব নাশকতা থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সাথে সহিষ্ণুতার সাথে কাজ করে কর্মীদের শান্তিময় অবস্থা বজায় রাখার পরামর্শও দেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য হান্নান শাহর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, কারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে চায় তা সকলেই জানে। তারা আগেও সক্রিয় ছিল, এখনও সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, সংকটের মধ্যেও সরকার মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। নিষ্ঠার সাথে সরকারের দেশ পরিচালনা অব্যাহত থাকলে সকল সংকটের সমাধান হবে বলে আশ্বাস দেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

/এমএন

Logo