×
Logo

রাজনীতি

নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম

নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল। তবে নতুন সরকার আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী নির্বাচিত সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে চলে গেছে। সামনে স্থানীয় নির্বাচন এগিয়ে আসছে, সেই নির্বাচনে সরকারের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে হবে। এই নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশ দেন তিনি।

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণকে ভোট দিতে উৎসাহিত করার জন্যও আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

শ্রমিক-মালিকের সুসম্পর্কের আদর্শ ইসলামে ছাড়া অন্যত্র নেই, তাই ইসলামী শাসনব্যবস্থা ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

/এমএন

Logo