×
Logo

রাজনীতি

উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের স্থান দেশে হবে না: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের স্থান দেশে হবে না: রিজভী

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েই দেশের কল্যাণে কাজ করছে, এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা দেশকে অন্যদেশের উপনিবেশ বানানোর চেষ্টা করছে, বিএনপি তাদের প্রতিরোধ করবে। এ দেশে উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তিন প্রজন্মের প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে কথা বলেছেন। মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি-তর্কের যুদ্ধ এবং মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এছাড়া, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বিশ্বশক্তির প্রতি আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

/এমএন

Logo