×
Logo

রাজনীতি

পরাজিত শক্তি দেশকে কৃত্তিমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

পরাজিত শক্তি দেশকে কৃত্তিমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

চব্বিশের পরাজিত শক্তি সারাদেশে কৃত্তিমভাবে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, পার্শ্ববর্তী দেশ থেকে ফোন করে এই দেশে সন্ত্রাসী ভাড়া করে অস্থিতিশীল করার পাঁয়তারা করে যাচ্ছে।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না, সার্বভৌমত্ব দুর্বল ছিল। সার্বভৌমত্বকে আর দুর্বল করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন বলেন, বিএনপির সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে তারেক রহমান।

বিচারের মুখোমুখি করতে দেশের মানুষ ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারকে ফেরত চায় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

/এমএন

Logo