সরকার সংস্কার বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত: মিয়া গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
সরকার জুলাই সনদে লিখিত গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবে সংবিধান সংশোধন কমিটি গঠনের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন— সংবিধান সংশোধন নয়, বরং সংস্কার চায় ১১ দল। সরকার নিজেদের লোকের মাধ্যমেই সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে।
সরকারী দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণেই সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে বলেও মত তার। বলেন, সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সার্বভৌম অধিকারকে ক্ষুণ্ন করছে।
এসময় সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
/এমএইচআর