লংমার্চ কর্মসূচিতে বাধা না দিতে আহ্বান, এলে তা প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
বিরোধীদলের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বাধা এলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। তার আগে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষ্যে সেখাল ছিল ১১ দলীয় বৈঠক।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশের মানুষের অধিকার হরণ করছে বিএনপি সরকার। যার পরিণাম ভালো হবে না।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ, সংসদে নিষ্ফল আলোচনা হয়েছে; যে কারণে সমাধানের কোনো পথ বের হয়নি। সে কারণেই দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল। জনদাবি আদায় করেই ঘরে ফিরবে ১১ দল।
/এমএন